‘সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচন করার চেষ্টা করবো’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১২ ১৫:২১:২৫
সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে বর্তমান কমিশন আরও ভালো নির্বাচন দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রোববার (১২ জুন) সকালে সচিবালয়ের সচিবদের সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সবগুলো নির্বাচন সফল করতে আমরা নানানভাবে চেষ্টা করব। আপনারা নির্বাচনের ভেতরের এবং বাইরের চ্যালেঞ্জের কথা জানবেন। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে আরও ভালো নির্বাচন করার চেষ্টা করবো।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মার্চ থেকে বর্তমান ইসি বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে। তারই ধারাবাহিকতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














