হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-১৩ ১২:২৯:৪৫


হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৫৭৩ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে জাহাঙ্গীর কবির (৫৯) নামে একজন হজযাত্রী পবিত্র মক্কায় মারা গেছেন। এটাই এবারের হজযাত্রীদের মধ্যে প্রথম মৃত্যু।

সোমবার (১৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

এদিকে রোববার (১২ জুন) পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।