ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৬৩ জন গ্রেফতার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৪ ১২:১৬:০৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৬৩ জনকে গ্রেফতার করেছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৫১০ পিস ইয়াবা বড়ি, ২২৩ গ্রাম ৮২ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৫৮১ গ্রাম গাঁজা, ১২৫ বোতল ফেন্সিডিল, ৪০ ক্যান বিয়ার ও ১৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭ টি মামলা করা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














