পদ্মাসেতু নির্মাণে ব্যবহৃত যন্ত্র রাখতে মাওয়ায় হবে জাদুঘর: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৪ ১৫:২১:৩৯
পদ্মাসেতু নির্মাণে যারা জড়িত ছিলেন, তাদের সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্মাণে যেসব যন্ত্র ব্যবহার করা হয়েছে, তা জাদুঘরে রাখা হবে। মাওয়ায় তৈরি করা হবে এই জাদুঘর।
মঙ্গলবার (১৪ জুন) একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ তথ্য জানিয়েছেন। এদিন ভার্চুয়ালি যোগ দিয়ে একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে গুরুত্ব দিয়েছে সরকার। ৫৫০টি উপজেলায় স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় কাজ এগিয়ে নিতে বিলম্ব হচ্ছে।
তিনি আরও জানান, পদ্মাসেতুতে নিয়োজিত শ্রমিক থেকে মন্ত্রী পর্যন্ত সকলের নাম সংরক্ষণ করা হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














