খালেদার পক্ষে মনোনয়নপত্র নিলেন রিজভী
প্রকাশ: ২০১৬-০৩-০২ ১২:৪৭:২৫
বিএনপির চেয়ারপারসন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী।
আজ বুধবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভী এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র নেবেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
মনোনয়পত্র জমা দেয়া যাবে ৪ মার্চ পর্যন্ত। এরপর ৫ মার্চ বাছাই হবে এবং ৬ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
বিএনপির শীর্ষ ওই দুটি পদে আগামী ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনের দিন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














