বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়বে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৭ ১২:৪৭:১৭


বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিশ্ববাজারে দাম বেড়েছে তাই সমন্বয় করার বিকল্প নেই।

শুক্রবার (১৭ জুন) সকালে রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও তা সহনীয় পর্যায়ে থাকবে। এমন কিছু করা হবে না যা সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে যায়। তবে বিশ্ববাজারে দাম কমলে আবার কমানো হবে বিদ্যুৎ ও জ্বালানির দাম।

পরিবহন মালিকদের সাথে বৈঠক করে আগামী মাসে জ্বালানী তেলের দাম সমন্বয়ের ঘোষণা হতে পারে বলেও জানান নসরুল হামিদ।