শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৮ ১৬:৪৯:৪৬


শিক্ষামন্ত্রী দীপু মনি আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসাসেবা নিচ্ছেন।

শনিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর দেহে করোনাভাইরাসের কিছু উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।