আরও ৩০৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৮ ১৬:৫৬:১৮


গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জন।

শনিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ অপরিবর্তিত আছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।