হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৮ ১৭:১৪:১২
হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে শুক্রবার (১৭ জুন) পর্যন্ত সৌদি আরবে মোট চার বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মক্কায় বাংলাদেশ হজ অফিস। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
শুক্রবার (১৭ জুন) মারা যাওয়া দুই জন হলেন- জয়পুর হাটের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) এবং কুমিল্লার রামুজা বেগম।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন এ বছর।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














