সিলেটে পদ্মা সেতু উদ্বোধনে উৎসব নয়
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৬-২০ ২১:২০:৩৮
বন্যাকবলিত সিলেট অঞ্চলে পদ্মা সেতু উদ্বোধনের কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এসময় পদ্মা সেতু উদ্বোধনের দিন ৬৪ জেলায় যে উৎসবের কথা আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সে সিদ্ধান্তে পরিবর্তন আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সিলেটের বিষয়টি রিভিউ করতে বলা হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নিয়ে সব সময় আলোচনা হচ্ছে। বুধবার পদ্মা সেতু বিষয়ে সংবাদ সম্মেলন করে সবকিছু বলবেন প্রধানমন্ত্রী।
আগামী ২৫ জুন দক্ষিণ জনপদের সঙ্গে রাজধানীর স্থলপথে সংযোগকারী পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














