ফাইনালে মাঠে থাকবেন শেখ হাসিনা

প্রকাশ: ২০১৬-০৩-০৩ ২০:৫১:৫২


100_104343টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল খেলা দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার স্বাগতিক বাংলাদেশ ও ভারতের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে শেখ হাসিনা স্টেডিয়ামে উপস্থিত হবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। খেলা শেষে প্রধানমন্ত্রী বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেবেন।

গত বুধবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। শুরু থেকে শেষ পর্যন্ত স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেন তিনি।

সানবিডি/ঢাকা/আহো