করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮০
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৬ ১৭:২০:২০
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮০ জন মানুষ।
রোববার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪০ জনের। আর এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৭৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














