সিলেট ও সুনামগঞ্জের ভোট স্থগিত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-২৬ ২১:১৭:১০


বন্যার কারণে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ জুলাই এই দুই উপজেলায় সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল।

রোববার (২৭ জুন) ইসির উপ সচিব (নির্বাচন পরিচালনা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

নির্দেশনা বলা হয়, বন্যা কবলিত জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলার ভোট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

একই দিন তিন পৌরসভা (ঢাকা জেলার দোহার এবং জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল), ২৫ ইউনিয়ন পরিষদের ভোট ও শৈলকূপা উপজেলার চেয়ারম্যান পদে উপ নির্বাচন রয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এসব এলাকায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৭ জুলাই এবং ভোট ২৭ জুলাই।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিপ্তর জানায়, বন্যায় দেশে এ পর্যন্ত বন্যায় মোট ৮২ জন মারা গেছেন।

এম জি