আরও ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৭ ১৮:০৫:২৫
ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে রাজধানীর বাইরে ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৫৯ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৮৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১০৫ জন। অন্যান্য বিভাগে ভর্তি ৯ জন। এদিকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














