ষাটোর্ধ্ব বয়সী রোগীদের আলাদা সেবা দেবে বিএসএমএমইউ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৯ ১৫:৩৯:১২
দেশের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বহির্বিভাগে অধিক রোগীর লাইন থাকায় ষাটোর্ধ্ব রোগীদের সেবায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুন) সকালে বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে প্রশাসনিক সভায় তিনি এ নির্দেশ দেন।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫৭টি বিভাগ সমন্বয় করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। প্রতিদিন নয় হাজারের বেশি রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসাসেবা নিতে আসছেন। যার ফলে প্রতিটি সেবাবুথে দীর্ঘ লাইন থাকে। তাই রোগীর ভিড়ে বয়স্কদের চিকিৎসা নিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই যাদের বয়স ৬০ বছরের বেশি তাদের জন্য আলাদা ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














