বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
আপডেট: ২০১৬-০৩-০৯ ১০:৪৭:৪৩
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
একই সঙ্গে ৯ মার্চ বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়েছেন তিনি। মঙ্গলবার আপিল বিভাগের রায় ঘোষণার পর জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে মকবুল আহমদ এ ঘোষণা দেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














