আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম জাতীয় সুফি সম্মেলন

প্রকাশ: ২০১৬-০৩-০৯ ১৯:২৭:৪৫


12804379_10207466191546571_1526471899_nঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায়  দুই দিনব্যাপী পঞ্চম জাতীয় সুফি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । সম্মেলনের আয়োজন করেছে মাইজভান্ডারি একাডেমি।

পবিত্র কোরআন তেলাওয়াত করার মাধ্যমে শুরু হয়ে সর্বমোট চারটি কর্ম অধিবেশনের মধ্য দিয়ে সম্পন্ন হবে এই সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সম্মেলনের প্রথম কর্ম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মুহম্মদ আব্দুল মান্নান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ড. আনিসুজ্জামান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড. আবু সালেহ সেকেন্দার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ড. সেলিম জাহাঙ্গীর, প্রফেসর ড. হাবীবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এন এইচ এম আবু বকর এবং প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সম্মেলনের শেষ অধিবেশন পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আলোচক হিসেবে থাকবেন এবং তৎসংশ্লিষ্ট বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানা যায়।

এছাড়া শেষ দিন সমাপনী বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

অনুষ্ঠান পরিকল্পনা অনুযায়ী  দুই দিন ব্যাপী এই সম্মেলন ১১ মার্চ রোজ শুক্রবার বিকেল ৫টায় সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ