করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০১ ১৭:২১:৪৯


গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৪৯ জনের করোনা শনাক্ত হয়।

সোমবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৯২ জনে। আর রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৫ হাজার ৬০৬ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

এম জি