রেলক্রসিংয়ে দুর্ঘটনার তদন্ত চেয়ে সেই রনির রিট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৩ ১৫:৩৭:১৫
সারা দেশের রেলক্রসিংয়ে দুর্ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন রেলের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে টানা কয়েক সপ্তাহ আন্দোলন চালিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
বুধবার (৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল মহিউদ্দিন রনির পক্ষে এ রিট দায়ের করেন। রিটে আইন সচিব, রেল সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে চট্টগ্রাম ও গোপালগঞ্জে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














