৫ম জাতীয় সূফি সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৬-০৩-১০ ২০:১৬:০৬
৫ম জাতীয় সূফি সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবে মাইজভান্ডারী একাডেমির উদ্যোগে ও শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট এর ব্যবস্থাপনায় সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শাবান মাহমুদ। সম্মলনে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের সচিব এ এন এম এ মোমিন, মাইজভান্ডার একাডেমীর প্রধান গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধরী, প্রফেসর ড. হাবীবুর রহমান, ড. আবু সালেহ সেকেন্দার, প্রফেসর ড. এন এইচ এম আবু বকর, ড. মোহাম্মদ জাফর উল্লাহ, প্রফেসর জাকির হোসেন, প্রফেসর ড. কামরুল আহসানসহ বিভিন্ন পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সূফিবাদের কোনো বিকল্প নেই। সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবেলায় তিনি সূফিদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ইসলামের প্রচার, প্রসার ও আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে মাইজভান্ডার একাডেমী অগ্রণী ভূমিকা পালন করে। সূফি সম্মেলন মানুষের মধ্যে নতুন করে প্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
৫ম জাতীয় সূফি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফেতখার উদ্দিন চৌধরী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ড. হেলাল উদ্দিন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














