পরিচ্ছন্ন ঢাকা গড়তে দুই মেয়রের আহ্বান

প্রকাশ: ২০১৬-০৩-১১ ১৫:৫৫:২৫


52__105242রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুই সিটি মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের দুই যুগ পূর্তি উপলক্ষে সচেতনতামূলক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তারা এ আহ্বান জানান।

ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেন, জনবহুল এ নগরীকে দুইজন মেয়রের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তাই প্রত্যেক নাগরিককে স্ব স্ব জায়গা থেকে মেয়রের ভূমিকা পালন করতে হবে।

এ সময় জনগণকে সচেতন করতে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে আনিসুল হক বলেন, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শিক্ষার্থী দিনের মধ্যে এক মিনিটের জন্য চিন্তা করুক যে, আমার সামনের জায়গাটুকু পরিষ্কার করি। এক মিনিটের চিন্তা, এক বছরের চিন্তা, এক হাজার বছরের চিন্তার মতো শক্তিশালী হয়ে উঠবে।

প্রতীকী এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে শিক্ষক- শিক্ষার্থীরা জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ ধরনের উদ্যোগ আয়োজনের ওপর জোর দেন দুই মেয়র।

সানবিডি/ঢাকা/আহো