ট্রাকের পেছনে মাইক্রোর ধাক্কা, এএসআই নিহত
প্রকাশ: ২০১৬-০৩-১২ ১০:১৫:৪৪
গাজীপুরের সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পুলিশ বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মাইক্রেবাসের চালকসহ তিন কনস্টেবল। নিহত এএসআইয়ের নাম হারুন অর রশীদ।
তিনি জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এদিকে এ ঘটনায় গুরুতর আহত কনস্টেবল জব্বার, মানিকসহ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটেছে। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, একটি মাইক্রোবাসে পুলিশ এলাকায় টহল দিচ্ছিল। ভোরে ওই মাইক্রোবাসটি বাঘের বাজারের পুষ্পদাম এলাকায় পৌঁছলে ওই স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এএসআই হারুনসহ ৩ কনস্টেবল ও মাইক্রোবাস চালক আহত হন। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই হারুনকে মৃত ঘোষণা করেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














