কবি রফিক আজাদের মৃত্যুতে স্পিকারের শোক

প্রকাশ: ২০১৬-০৩-১২ ১৮:১৯:৪১


Rafiq Azadএকুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা রফিক আজাদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার এক শোকবার্তায় স্পিকার বলেন, কবি রফিক আজাদ ছিলেন দেশের একজন বরেণ্য কবি ও বীর মুক্তযোদ্ধা। তিনি ছিলেন মানবতার কবি। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন।  তাঁর এই মৃত্যু সাহিত্যাংগনের জন্য এক অপুরণীয় ক্ষতি।

স্পিকার তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা  জানান।

এছাড়াও কবি রফিক আজাদের মৃত্যুতে জাতীয় সংসদেও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ আ.স.ম ফিরোজ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সানবিডি/ঢাকা/এসএস