বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিমপুরে স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৩-১২ ১৯:৩০:৩০
রাজধানীর আজিমপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মো. বায়োজিদ (১৩)। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃতের মা পাপিয়া আক্তার বলেন, আজ শনিবার দুপুর একটার দিকে আমাদের বাসার কাছে বায়েজিদ একটি গাছে উঠে তেতুল পাড়তে। এ সময় ওই গাছে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ স্থানীয় রনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তিন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। তার বাবা আবদুর রাশেদ গণপূর্ত বিভাগের ড্রাইভার। সে তার পরিবারের সঙ্গে পুরান লালবাগ থানার আজিমপুর মৌচাক কলোনিতে থাকতো। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














