গাবতলীতে ২টি বাসে আগুন
প্রকাশ: ২০১৬-০৩-১৩ ২২:৪৪:৪১
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। তিনি জানান, স্ট্যান্ডে অনেকগুলো বাস রাখা ছিল। এর মধ্যে দুটি বাসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুল লাগার কারণ জানাতে পারেননি তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














