রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
প্রকাশ: ২০১৬-০৩-১৪ ২২:৫১:১২
ফাইল ছবি
রাজধানীর বনানী কড়াইল বস্তির বেলতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের অপারেটর বাবুল মিয়া জানান, রাত ৮টার দিকে বেলতলা টিঅ্যান্ডটি মাঠের পূর্বপাশে বস্তির একটি স্থানে হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














