ক্ষমা চাওয়ার নামে উলটো হুমকির ভিডিও দিলো সেই বখাটে !

প্রকাশ: ২০১৬-০৩-১৫ ১১:০৮:০৬


Junayedব্যাক্তিগত রেষারেষির জের ধরে বন্ধুকে প্রকাশ্যে মারধরের ভিডিও ফেসবুকে আপলোড  করে  জুনায়েদ আল ইমরান নামে এক বখাটে তরুন । ফেসবুকে এ ভিডিও আপলোড করে জুনায়েদ লিখে , “এ ছেলেটি ‘ম্যাপল লীফ’ ও ‘অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল’র মেয়েদের নিয়ে আজেবাজে মন্তব্য করেছে।

আমার বিশেষ একজন মানুষকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছে। মারটা বেশি হয়ে গেছে মনে হয়। ভিডিওটা ছড়িয়ে দিন।” রাজধানীর ধানমন্ডি লেকে করা ভিডিওর প্রথম থেকেই সাদিয়া নামের জুনায়েদের এক বান্ধবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে মোহাম্মদ নুরুল্লাহ নামের আরেক শিক্ষার্থীকে এলোপাথাড়ি মারছিল।

তবে প্রথম থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিল নুরুল্লাহ। নুরুল্লাহ বারবার বিষয়টি ভুল বোঝাবোঝি হিসেবে উল্লেখ করলেও জুনায়েদ তা মানতে চায়নি। প্রায় সাত ঘন্টা পর জুনায়েদ ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নেয়। এরপরপরই ঘটনাটি নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নুরুল্লাহ। সেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। ভিডিওটি এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন বহু ফেসবুক ব্যাবহারকারী।

ধানমণ্ডি লেকে নুরুল্লাকে পেটানোর ঘটনা সোশ্যাল মিডিয়া ভাইরালের পর থেকে সর্বত্র চলছে সমালোচনা। ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে অনলাইন পত্রিকা টিভি চ্যানেল সহ বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও।

Image

ভিডিওতে দেখা যাচ্ছে, জুনায়েদ আল ইমদাদ নামের এক তরুণ মোহাম্মদ নুরুল্লাহ নামের আরেক ছেলেকে বেধড়ক মারধর করতে থাকে। ১০ মিনিটের এই ভিডিওতে জুনায়েদের মারধরের পাশাপাশি দম্ভোক্তি প্রকাশ পেয়েছে। পুরো ভিডিওটি ধারণ করা হয়েছে ধানমণ্ডি লেক এলাকায়।

জুনায়েদ বার বার লাফিয়ে লাফিয়ে লাথি মারতে থাকে নুরুল্লাহ নামের ছেলেটিকে। একই সাথে বলতে থাকে ”আমি জুনায়েদ, জুনায়েদ। কোনো মন্ত্রী-মিনিস্টার আমার কিছু করতে পারবে না।”

‘আমি জুনায়েদ, জুনায়েদ। কোনো মন্ত্রী-মিনিস্টার আমার কিছু করতে পারবে না।’ এই বলে এক কিশোর লাফিয়ে লাফিয়ে লাথি মারছে আরেক কিশোরকে। ছড়িয়ে পড়া বেধড়ক মারধরের ১০ মিনিটের এই ভিডিওটি নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সবার প্রশ্ন, কে এই জুনায়েদ?

খোঁজ নিয়ে জানা গেছে, জুনায়েদের বাসা রাজধানীর গেন্ডারিয়ায়া। সাদিয়া নামের এক বান্ধবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে নুরুল্লাহ নামের আরেক কিশোরকে বেধরক পিটুনি দেয় সে।

ভিডিওটি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন বহু ফেসবুক ব্যবহারকারী। তারা অনেকেই জুনায়েদের গ্রেফতার দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ধানমন্ডি লেকের সেই খল কিশোর জুনায়েদকে খুঁজছে সংশ্লিষ্ট থানা পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী কিশোর নুরুল্লার অভিযোগ মামলা হিসেবে নিয়ে তাকে নির্মমভাবে প্রহারের বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ। দৃশ্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী সোমবার রাতে ধানমন্ডি থানায় গিয়ে সেই জুনায়েদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে ধানমন্ডি থানা পুলিশ।

এরই মধ্যে জুনায়েদের বিরুদ্ধে দাঁড়ানো নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে যেখানে জুনায়েদকে কীভাবে শায়েস্তা করা যায় তার পরিকল্পনাও শুরু হয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থানে বারবারই তাদের কমন বন্ধু মেয়েটির নামও আসছে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর বিরুদ্ধে মন্তব্য করেছেন। কেউ কেউ উল্লেখ করেছেন, জুনায়েদ নামের এই বখাটে কিশোরটি মাদকাসক্ত। রাজধানীর পাড়া-মহল্লায় এধরনের বখাটেদের মাস্তানি করতে দেখা যায়। বিষয়টিকে অমানবিক, সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর অপরাধ হিসেবেও উল্লেখ করেছেন অনেকে।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম সময়ের কণ্ঠস্বরকে জানান, এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী ওই ছেলে থানায় এসে মামলা দায়ের করেছে। আমরা বিষয়টির তদন্ত শুরু করেছি।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে আজ মঙ্গলবার রাতে আরেকটি ভিডিও আপলোড করেছে জুনায়েদ।  যেখানে জুনায়েদ বলছে, সে রাগের মাথায় ভুল করে ফেলেছে এবং তার বাড়ি গেণ্ডারিয়া এলাকায়। তবে সেই ভিডিওতে ছিলো প্রচ্ছন্ন হুমকি !

প্রকাশ্যে মারপিটের ভিডিও ও ক্ষমা চাওয়ার নামে উলটো হুমকির ভিডিও একসাথে এই লিংকে

https://youtu.be/nbg34GDYK_4