ছড়াকারদের মিলনমেলায় ‘ঝাল’ ছড়া উৎসব পালিত
প্রকাশ: ২০১৬-০৩-১৮ ১৯:৪৮:২১
তরুণ-প্রবীন ছড়াকারদের মিলনমেলায় সৃজনশীল ছড়া চর্চাকেন্দ্র ‘ঝাল’ এর আয়োজনে ‘২য় ছড়া উৎসব-২০১৬’ পালিত হয়েছে। এছাড়াও পাল্টা ছড়া প্রতিযোগিতার ৩০ সম্ভাবনাময় ছড়াকারকে দেওয়া হয়েছে সম্মাননা পুরস্কার।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘২য় ছড়া উৎসব-২০১৬’ পালিত হয় এ ছড়া উৎসব ও সম্মাননা পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
উৎসবের উদ্বোধন করেন প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার রফিকুল হক দাদুভাই এবং ছড়া উৎসবে সভাপতিত্ব করে ঝালের প্রতিষ্ঠা বিশিষ্ট ছড়াকার নূরুজ্জামান ফিরোজ।
প্রথম পাল্টা ছড়া প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, আবিদ আল হাসান, আহমেদ স্বাধীন, মুজাহিদুল ইসলাম স্বাধীন, আয়েশা সাদিকা, সাইফ আলী, শরীফ হিজাজী, মুমতাহিনা তানযিম রেখা, কামরুল আলম, মারিয়া মীম ও আকলিমা সুমা।
দ্বিতীয় পাল্টা ছড়া প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, মোহাম্মদ আলী, আহমেদ সোহেল, মাহমুদুল হাসান খোকন, মো. মঈন উদ্দীন, আবু জর গিফারী, শাবলু বড়ুয়া, জয়নব জোনাকী, শাফিন শাহেদ, আদিল হাসান ও ইউসুফ আরেফিন মাসুম।
তৃতীয় পাল্টা ছড়া প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, সাজিদা রহমান মুন্নি, মো. রুবেল, এমদাদ শুভ্র, সাজিদুর রহমান, হাসান বিহঙ্গ, এম আনিসুল হক, তোরাব আল হাবিব, নাজির হোসাইন খান, জান্নাতুল ফেরদাউস ও ইসলাম তরিক।
ছড়া পাঠ করেন ছড়াকার নাসির আহমেদ, রহীম শাহ, আহসান মালেক, হাসনাত আমজাদ, ওসমান গনি, ফিরোজ কবির, মোস্তফা মাসুদ, সোহেল মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে ছড়া নিয়ে আলোচনা ও ছড়া পাঠ করেন, ছড়াকার শাহাবুদ্দীন নাগরী, কাজী রোজী এমপি, আখতার হুসেন, হাসান হাফিজ প্রমুখ।
উল্লেখ্য, উৎসবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলা থেকে ছড়াকাররা অংশ নেয়।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














