কাউন্সিলে আটকে গেছে শাহবাগ, তীব্র যানজট!

আপডেট: ২০১৬-০৩-১৯ ১২:৩৩:২৩


01144447_106172বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল ঘিরে শাহবাগ ও এর আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন কাউন্সিলে আসা নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

শনিবার সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিলসহ কাউন্সিল স্থলে আসতে থাকেন। এতে মৎস্য ভবন, শাহবাগ, কাটাবনসহ আশপাশের এলাকায় অসংখ্য গাড়ির জটলা বেঁধে গেছে। এতে করে মানুষ রাস্তায় আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির ষষ্ঠ কাউন্সিল। অবশ্য বিএনপি নেতারা এ পরিস্থিতির জন্য দায়ী করছেন পুলিশ প্রশাসনকে। কাউন্সিলের জন্য ভেন্যুও উপযুক্ত নয় বলে দাবি তাদের।

সানবিডি/ঢাকা/রাআ