ছাত্রীকে যৌন হয়রানি: এসআই রতন কারাগারে
প্রকাশ: ২০১৬-০৩-২০ ১৩:২৮:১৬
বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ঢাকার আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহউদ্দিন আহম্মেদ। আজ রবিবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এক যুবদল নেতার স্ত্রী ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এসআই রতনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলে বিচার বিভাগীয় তদন্তের আদেশ হয়। এছাড়া এই অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ওই তরুণীর অভিযোগ, ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে রিকশায় বাসায় ফেরার সময় শিয়া মসজিদের কাছে তাকে আটকান এসআই রতন। এরপর তাকে একটি দোকানের ভেতরে নিয়ে সবাইকে বের করে দিয়ে স্বামীর খোঁজ জানতে তাকে তল্লাশি করা হয়।
এসআই রতন মোহাম্মদপুরের এই দোকানের ভেতরে নিয়ে তল্লাশির নামে হয়রানি করেন বলে ওই নারীর অভিযোগ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














