রাজধানীতে কিশোর খুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-৩০ ১০:৪১:৩৫
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় দুর্বৃত্তের ছুরির আঘাতে মো. শিপন (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, স্বাধীন নামে স্থানীয় এক তরুণ তাকে ছুরিকাঘাত করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয় তা জানা যায়নি।
কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম বলেন, কাঁঠালবাগান বাজারের অদূরে মসজিদ গলি এলাকায় রাত ১০টার দিকে খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। এখনও ঘটনাটির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














