করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৬

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৩ ১৭:২৯:১৬


গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৭১ জনে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জন।

সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৫৩৮ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ০৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এম জি