মতিঝিলে বাস-সিএনজির সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৪ ২০:১৭:০৩


রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চার শিশুসহ ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১২টার কিছু পর রাজধানীর মতিঝিলের দিলকুশা গোল চত্বরে এই সংঘর্ষ ঘটে।

আহতরা হলেন, রাশেদা বেগম (৫০), মেয়ে লিমা আক্তার (২২), লিমার ছেলে জিসান (৫), লিমার খালাতো বোন খাদিজা আক্তার (২২),ও সিএনজি চালক রাজিব (৩৭)

ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতদের ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে হয়েছে। তবে আহত সিএনজি চালক এখনও চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, আহতরা সবাই গ্রাম থেকে ঢাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। ঢাকা পৌঁছে বাস থেকে নেমে অটোরিকশাতে করে আব্দুল্লাপুর যাওয়ার পথে মতিঝিলে এসে তারা দুর্ঘটনার কবলে পড়েন। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে চালকসহ যাত্রীরা সবাই আহত হন।

এম জি