করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৫১

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৬ ১৬:৪৭:২০


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০১ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনে।

রোববার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২০ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এম জি