করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৮৯
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৭ ১৭:১২:৫২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯২ শতাংশ।
সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪০২ জন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৬৪৪ জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত ১৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














