ডেঙ্গুতে হাসপাতালে আরও ৪০৯ রোগী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২১ ১৯:৩৩:৩৫
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৪০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২০৭ জন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ১১০ জনে অপরিবর্তিত থাকল।
শুক্রবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ১০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭৯০ জন। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০৪ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ১০৫ জনের প্রাণহানি ঘটে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














