করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১২৪

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২২ ১৭:০৫:২৮


বাংলাদেশে করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪১২ জনে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৪ হাজার ২ জন।

শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৯৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এম জি