রাজধানীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-২৩ ১০:২৫:৩৭


রাজধানীতে গাড়ির ধাক্কায় অলিউল্লাহ মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) রাতে রমনায় কাকরাইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার নোয়াপাড়া গ্রামে বলে জানা গেছে।

জানা গেছে, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় অলিউল্লাহ মোল্লা গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এস আই) মাহমুদুল হাসান বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে তাবলিগের পোশাক ভরা একটি ব্যাগ পাওয়া গেছে।