বাংলাদেশ অতিক্রম করেছে সিত্রাং: আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-২৫ ১৫:২৩:৪৫


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব আর বাংলাদেশে নেই। এটির শক্তি শেষ হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ছানাউল হক মন্ডল এ তথ্য জানান।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারে সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার। বর্তমানে উত্তর বঙ্গপোসাগর এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে।

তিনি আরও বলেন, সিত্রাংয়ের প্রভাবে ভোলায় সর্বোচ্চ ৬ ফুট পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে। এছাড়া বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে সর্বোচ্চ ৩২৪ মিলি মিটার।

তিনি বলেন, আগামী ৫-৬ দিনের মধ্যে বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে। আমাদের শীতের মৌসুম ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি। সামায়িক বৃষ্টির পর এখন একটু ঠান্ডা অনুভুত হবে। সূর্যের আলো পেলে তাপমাত্রা বাড়বে।

এম জি