গত তিন মাসে ফেসবুকে যা পোস্ট করেছিল তনু

আপডেট: ২০১৬-০৩-২৬ ২৩:০৫:২৯


12507152_1700507250162525_2973019734657097040_n‘ও মন পাখি, ও মন পাখি,

শুধু একটা বার ফিরে তাকা,

গেলি চোখ ছুয়েঁ বড় কাছ দিয়ে,

আর বুকটা করে গেলি ফাকা’

গত ১২ ফেব্রুয়ারি ফেসবুকে দেয়া সোহাগী জাহান তনুর দেয়া একটি পোস্ট। রান্না করা, বেড়ানো আর বই পড়তে ভালোবাসতো তনু। কি কি বই পড়লো, কি রান্না করলো আর কবে কোথায় গিয়েছিলো বেড়াতে এসব ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতো প্রতিনিয়ত।

ভালোবাসতো গান আর মন স্নিগ্ধ করা কবিতা। মাঝে মাঝে ফেসবুকে প্রকাশও করেছে কিছু কিছু কবিতা।

 ‘বৃক্ষ লতা গাছপালা
সবুজ তরু ছায়া মেলা।
দুপুর বেলা গাছের ছায়া
শীতের সকালে রোদের খেলা।

গাছ গুলো দুলে সারা বেলা,
বাতাসের সাথে করে খেলা,
গাছের ডালে পাখি ডাকে
সবুজ পাতার আড়াল থেকে
পাখির ডাক ভালো লাগে
শীতের এই সকালটাতে…..শুভ সকাল’

তনুর ফেসবুকের এই কবিতাটাই বলে দেয় কবিতা লেখায় কতটা পাকা ছিলো তনু। শুধু কবিতাই না, গান করা আর গীটার বাজাতেও পছন্দ করতো তনু। জীবনে প্রথমবারের মতো একটা গীটার বাজানোর ভিডিও আপলোড করেছিলো ফেসবুকে। ভাগ্যের কি নির্মম পরিহাস। এটাই যে তনুর জীবনের শেষ গীটার বাজানো হয়ে থাকবে, তা কে জানতো ?

12507152_1700507250162525_2973019734657097040_nবাবা মাকে ভালোবেসে মায়ের সাথে ছবি আর বাবার ছবি একে ফেসবুকে প্রকাশ করে তনু। বলা যায় বাবা-মার আদরের মেয়ে ছিলো তনু। বাবা মার প্রতি তনুরও ভালোবাসার কমতি ছিল না। ভ্যলেন্টাইনস ডে’তে তনুর এই ফেসবুক স্ট্যাটাসটাই তার প্রমাণ:

12744255_1710428529170397_6476378483847903760_n “ভালোবাসা উচিত তাকে যে তুমার মুখে হাসি ফুটাতে চায়
যার কাছে তুমার মূল্য আছে…..
যে সব সময় তুমার ভালো চায়…

আমার মতে বাবা-মার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না….আর যদি হয় তবে হাজারে কয়েক জন…মাএ তাই বাবা-মা কে বেশি ভালোবাসা উচিত….”

10959397_1598413647038553_6617279663490662939_nজুই নামের যেই ছোট্ট বাচ্চা মেয়েটাকে পড়াতো তনু, তাকে মিস করার অনুভুতিও প্রকাশ করেছিলো তনু।

12742041_1713388668874383_7348914564627632396_n

মায়ের কাছ থেকে কলমগুলো উপহার পেয়েছিল। সেই ছবি ফেসবুকে প্রকাশ করে নিজ অনুভুতি প্রকাশ করেছিলো তনু।

12803288_1714626368750613_8288911637450486939_n

চট্টগ্রাম যাওার পথে বান্ধবিদের ছবি প্রকাশ করেছিল তনু।10325660_1714625695417347_117605366970437112_n

চট্টগ্রাম যাওয়ার পথে আত্মীয়ের সাথে তনুর তোলা ছবি।12472812_1714625615417355_654485927455062577_nচট্টগ্রাম যাওয়ার পথে তনুর নিজের তোলা ছবি।

12832334_1716950411851542_7697657685213271209_n

নিজ কলেজে বন্ধুদের সাথে কাজ শেষে ছবি তুলে প্রকাশ করেছিল ফেসবুকে।12821419_1718166921729891_8724723666403080733_nতনুর প্রিয় ছাত্র-ছাত্রী। তনুর ফেসবুক টাইমলাইন থেকে সংগ্রহিত। প্রিয় ছাত্র ছাত্রীদের অনেক ভালোবাসতেন তনু।

1914098_1721180888095161_7632974833140467349_n

সিলেটের চা বাগানে বেড়াতে গিয়ে ছবিটি তুলেছিল তনু। তনুর ফেসবুক থেকে সংগৃহিত। এটিই তার শেষ পোস্ট।

এছাড়াও বিভিন্ন সময় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার ছবি, নিজ হাতে রান্না করার ছবি এমনকি মাঝে মাঝে ধর্মীয় ছবি প্রকাশ করেছিল ফেসবুকে।

তনু কতটা সুন্দর মনের অধিকারী ছিলো তা তনুর ফেসবুকে একটু ঘুরে আসলেই বোধ হয় বুঝে যাবেন এক মূহুর্তেই। বন্ধুদের কাছে অনেক প্রিয় এবং ভালো বন্ধু হিসেবেই পরিচিত ছিলো তনু। বন্ধুদের সাথে বিভিন্ন মূহূর্ত শেয়ার করা, মনের অনুভুতি প্রকাশ করা এব খুনশুটি করে কাটানো মূহুর্তগুলো ভালোই উপভোগ করতো তনু।

সানবিডি/ঢাকা/রাআ