অব্যাহতি পাওয়া দুই ডেপুটি গভর্নরকে কেন্দ্রীয় ব্যাংকে তলব
প্রকাশ: ২০১৬-০৩-৩১ ১৮:৩৯:৩০
রিজার্ভের অর্থ চুরির ঘটনায় দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে তলব করেছে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি।
সূত্র জানিয়েছে, সাবেক গভর্নর ফরাস উদ্দিনের নেতৃত্বের ওই কমিটি আজ সাবেক দুই ডেপুটি গভর্নরকে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকে ডাকে। সেখানে তাদের বেলা তিনটা থেকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়।
তবে কোন বিষয়গুলো সেখানে আলোচনা হয় তা জানা যায়নি। এ বিষয়ে সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফরাস উদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। একই ঘটনায় ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়া হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লুটের ঘটনায় আজ গভর্নরের পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান। এ ঘটনার পরই দুই গভর্নরকে অব্যাহতি দেওয়া হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














