‘রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না বিএনপি’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৫ ১৬:০৫:৫৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মাঠ ছাড়া রাস্তায় সমাবেশ করার অনুমতি পাবে না বিএনপি।
সোমবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, মাঠ ছাড়া রাস্তা-ঘাটে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। তবে সোহরাওয়ার্দী উদ্যান বাদে অন্য কোনো স্থানের নাম প্রস্তাব এখনো করেনি বিএনপি।
গতকাল রোববার (৪ ডিসেম্বর) বিকেলে এ বিষয়ে আলোচনা করতে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করে।
অন্যদিকে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনেই করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসন চাইলে পছন্দের জায়গার বিকল্প নাম দেবে বিএনপি।
মির্জা আব্বাস বলেন, সোহরাওয়ার্দী উদ্যান আর তুরাগ পার ছাড়া ঢাকা মহানগরীর ভেতরে সন্তোষজনক কোনো স্থান হলে বিবেচনা করা হবে।
নয়াপল্টনের বিকল্প কোনো জায়গা বিএনপির পছন্দ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, আমাদের যদি বলে আমরা পছন্দ করে দেব। কিন্তু এখন নাম বলব না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














