রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মানুষ কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৮ ১১:৫৭:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সবসময় শান্তি চাই। শান্তিতে বিশ্বাস করি। কিন্তু একদিকে করোনাভাইরাস মহামারী, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মানুষ কষ্ট পাচ্ছে। আশা করি, মানুষের এ কষ্ট শিল্পীদের রং-তুলির আঁচড়ে উঠে আসবে।
১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এ প্রদর্শনী উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী প্রদর্শনীর সাফল্য কামনা করে বলেন, প্রদর্শনীতে সশরীরে থাকলে ভালো লাগতো। এতগুলো দেশের শিল্পীদের সাথে দেখা হতো। ভার্চুয়ালিও দেখছি। কিন্তু এতে তো মন ভরে না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














