বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৬ ১২:০১:১৬
‘মহান বিজয় দিবস-২০২২’ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে তিনি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সরকারের শীর্ষপদস্থ কর্মকর্তারা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














