প্রিয় সন্তান…

প্রকাশ: ২০১৬-০৪-১১ ১৩:৩৫:২০


Old Manআমি যখন বার্ধক্য উপনীত হব আমি আশা করবো তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্য্যশীল হবে।

ধরো আমি যদি হঠাৎ থালা ভেঙ্গে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি, কারন আমি আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছি। আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না।

বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর,

তুমি যখন চিৎকার করে কথা বলো তখন তারা নিজের কাছে খুব ছোট হয়ে যায়। অসহায় আর অপরাধী মনে করে নিজেকে!!

যখন আমার শ্রবনশক্তি শেষ হয়ে আসছে এবং আমি শুনতে পারছি না তুমি কি বলছ!!

তোমার তখন আমাকে ”বধির’’ বলা উচিৎ নয়।

দয়া করে তুমি পুনরায় বল অথবা লিখে দেখাও।

আমি দুঃখিত বাবা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার পা দুর্বল হয়ে আসে।

আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য।

যেভাবে আমি তোমার পাশে ছিলাম, যখন তুমি ছোট ছিলে হাঁটতে শিখছিলে পা পা করে . . .

আমার কথা শোন,

আমি যখন অসহায়ের মত তোমার নিকট কথা বলবো , ভাঙ্গা রেকর্ডের মত. আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে . . .

আমাকে নিয়ে ঠাট্টা করো না … অথবা আমার কথা শুনে বিরক্ত হয়ো না।

তোমার মনে আছে??

তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে!!!!!

সেটা না পাওয়া পর্যন্ত সারাক্ষন জিজ্ঞাসা করতে . . . ’’কখন দেবে কখন দেবে’’. . .

এবং আমার গন্ধ সহ্য করো

বৃদ্ধের মতই আমার গন্ধ হবে

এজন্যে দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করোনা।

আমার শরীর দুর্বল

ঠান্ডায় বয়স্ক মানুষেরা খুব দুর্বল হয়ে পড়ে।

আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি।

তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পিছনে দৌড়াতে হত কারণ তুমি গোসল করতে চাইতে না।

আমি যখন সহজে রেগে যাই . . . . . . .

এটা বয়স্ক হবার একটা সাধারণ দোষ

বার্ধক্য আসলে তুমি নিজেই বুঝতে পারবে।

আর যখন তোমার অলস সময় থাকবে

আমি আশা করবো তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলো . . . . . . . .

আমি এ সময় সর্বদা একাকিত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না।

আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মাঝে . . . . . .

যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও . . . .

আমার জন্য কিছু সময় রেখো

তুমি যখন ছোট ছিলে তোমার কী মনে পড়ে?

তোমার খেলনা টেডি বিয়ারের কথাও আমি শুনতাম . . . . .

যখন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়বো এবং

বিছানায় শায়িত হয়ে পড়বো

তুমি কি আমার যত্ম করার মত ধৈর্য্য রাখবে??

আমি আশা করি তুমি এটুকু ধৈর্য্য রাখবে জীবনের শেষ মুহুর্তগুলোতে আমাকে দেখে রাখার জন্য

আমি আর বেশি দিন বেঁচে থাকবো না . . .

যাইহোক

যখন আমার মৃত্যু আসবে . . .

তুমি কী আমার হাত ধরে থাকবে না, যা আমাকে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সাহস যোগাবে?

এবং চিন্তা করোনা . . .

যখন আমার সৃষ্টি কর্তার সাথে দেখা হবে . . .

আমি তার কানে অবশ্যই বলবো . . .

তোমাকে অনুগ্রহ করতে . . .

কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে

তোমার যত্ন ও সহমর্মিতার জন্য ধন্যবাদ

আমরা তোমাকে ভালোবাসি ।।।।

আরও ভালোবাসার সাথে

বাবা-মা।

ফেসবুক থেকে সংগৃহিত