নেপালে বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৫ ২০:৩৮:০৫
নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ডর কাছে লেখা এক শোকবার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘নেপালের পোখারায় যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত।’
বিমানটিতে ৭২ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই নেপালি। বিভিন্ন দেশের কয়েকজন যাত্রীও ছিলেন ওই বিমানে। রোববার সন্ধ্যা পর্যন্ত ৬৭ জন নিহতের তথ্য পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অত্যন্ত গভীর শোকের এই মুহূর্তে, মর্মাহত পরিবারগুলো এবং নেপালের শোকাহত জনগণের জন্য আমাদের প্রার্থনা—যারা তাদের পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছেন, তারা যেন এ শোক সইতে পারেন।
তিনি বলেন, আমরা দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














