রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২৮
প্রকাশ: ২০১৬-০৪-২১ ১২:১৩:৫৩
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার গোপীবাগ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। একই দিনে শেরেবাংলা নগর থানা, গুশলান থানা ও রামপুরা থানা পুলিশ সংশ্লিষ্ট এলাকা থেকে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। তাদেরও ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার পুলিশের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।
তিনি জানান, ডাকাতির প্রস্তুতি কালে বুধবার দিবাগত রাতে গোপীবাগ থেকে ১৮ ডাকাতকে আটক করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৪০টি মোবাইল ফোন, ৬টি ল্যাপটপ এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি।
একই সঙ্গে বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেরেবাংলা নগর থানা, গুশলান থানা ও রামপুরা থানা পুলিশ সংশ্লিষ্ট এলাকা থেকে অভিযান পরিচালনা ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- স্বপন রাজবংশী, নাহিদুল ইসলাম ওরফে নিউটন, আল আমিন, রানা, জীবন, শামীম, ইয়ামিন, রমজান মিয়া, সাইফুল ও জিল্লু।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














