ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতীয় ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৯ ১৭:০৩:৫৯
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এসে জর্জ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয় এবং এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য প্রাথমিকভাবে ১০০টি ইলেকট্রিক বাস সরবরাহ করার জন্য তাদের অনুরোধ করা হয়েছে বলে মন্ত্রী জানান।
উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সরকার ইলেকট্রিক মটরযান রেজিস্ট্রেশন ও চলাচলসংক্রান্ত নীতিমালা-২০২৩ প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হবে।
পরে মন্ত্রী সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরো হারটানদো সুবলো সৌজন্য সাক্ষাৎ করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














