নদী ভরাট রোধ করতে হবে : জাহাঙ্গীর
প্রকাশ: ২০১৬-০৪-২৩ ১৫:৫৮:৫১
প্রতিনিয়ত নদী ভরাটের কারনে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বিঘ্নিত হচ্ছে। কমে যাচ্ছে নদীর পানি ধারণক্ষমতা। অবিলম্বে নদী ভরাট রোধ করে পানিপ্রবাহ স্বাভাবিক ও ধারণক্ষমতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেন আ.খ.ম জাহাঙ্গীর এম.পি।
উপকূলীয় ভূমি ও জনগোষ্ঠী রক্ষায় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে আজ (শনিবার) ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ(ইক্যুইটিবিডি) এর আয়োজনে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, উপকূলীয় ভূমি ও জনগোষ্ঠীকে রক্ষা করতে হবে। উপকূলীয় অঞ্চলের জনপদকে আগে উদ্ধার করতে হবে যারা প্রতিদিন প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে। উপকূলীয জনপদ রক্ষায় বাঁধগুলোকে পাঁকা করতে হবে। বাজেটের বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
প্রাক-বাজেট ক্যাম্পেইন ২০১৬-১৭ শিরোনামে উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন আহসান উদ্দিন। সেমিনারে প্যারিস সম্মেলন পরবর্তী প্রভাব ও অভিযোজন অর্থায়নের ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক কর্মসূচিসমূহ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সানবিডি/ঢাকা/আইনাল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














