মৌচাকে ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৬ ১৪:৩৯:৩০


রাজধানীর মৌচাক টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, বেলা ১১টা ৩৭ মিনিটে রাজধানীর মৌচাক টাওয়ারের সপ্তম তলায় আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

এম জি